সংবাদ

বৈশাখী আনন্দ উৎসব : অংশগ্রহণের আমন্ত্রণ

আগামী ১৬ মে ২০২৬ শনিবার পেন উড হাই স্কুলের খোলা মাঠে, ল্যান্সডাউন পেনসিলভানিয়ায়, অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়ার ভ্যালি (BADV)-র উদ্যোগে বৈশাখী আনন্দ উৎসব ১৪৩৩। সকাল ১১টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বাঙালি নববর্ষ উদযাপনের এই উৎসব। উৎসবে পান্তা-ইলিশ, পিঠা প্রতিযোগিতা, দেশীয় খাবারের স্টল, শাড়ি-গহনার প্রদর্শনী, বাংলা সংগীত ও শিশুদের চিত্রাঙ্কন […]

সাহিত্য

কালার বিয়ন্ড বর্ডার্স : প্রদর্শনী ও পুরস্কার

১৮ এপ্রিল ২০২৬ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘কালার বিয়ন্ড বর্ডার্স’ শিরোনামে SharinasArtyCrafty-র ৩য় জুরি প্রদর্শনী। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মাউন্ট লরেলের ভোটা হলে অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল শিল্প, সৃজনশীলতা এবং তরুণ প্রতিভার এক অনন্য মিলনমেলা। প্রায় ১২ বছর আগে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির এক ছোট্ট মেয়ে শরীনার শিল্পচর্চার আগ্রহ থেকেই যাত্রা শুরু হয় SharinasArtyCrafty-র। […]

এডিটর'স চয়েস রাজনীতি

বীর মুক্তিযোদ্ধা রওশন আরা রুশো : সংগ্রাম, ভালোবাসা, আশ্রয় ।। আশরাফুল ইসলাম আরিফ

রুশোআপা, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, আপনজনদের কাছে এক আশ্চর্য ভরসার জায়গা। আমাদের ভালোবাসা, সংগ্রাম ও আশ্রয়ের প্রতীক। ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা রওশন আরা রুশো, আমাদের সবার প্রিয় রুশোআপা, বর্তমানে নিউমোনিয়াজনিত তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ২৮ মার্চ ২০২৬ থেকে ঢাকা কমিউনিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি লাইফ সাপোর্টে আছেন, যা আমাদের সবার জন্য গভীর […]

সংবাদ

নিউইয়র্কে সড়ক-দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এই রিপোর্ট প্রকাশকালে বেঁচে-যাওয়া মা ও শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা যায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ক্ল্যাভ্যারাক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি সহ মোট চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় এক নারী ও তার এক বছরের শিশু গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন […]

সংবাদ

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণীর মৃত্যু

নিউইয়র্ক সিটির কুইন্সে সড়ক দুর্ঘটনায় ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত নিহত হয়েছেন। রোববার রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে উডসাইডের রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২তম স্ট্রিট সংযোগস্থলে রাস্তা পার হওয়ার সময় একটি স্যানিটেশন ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডান দিকে ঘোরার সময় ক্রসওয়াকে থাকা নিশাতকে আঘাত […]

খেলা রাজনীতির খবর সংবাদ সমাজ

বাংলাদেশ জাতীয় ফুটবলদল, রোনান সুলিভান ও প্রতিভার উত্তরাধিকার || আশরাফুল ইসলাম আরিফ

সাউথ এশিয়ান ফেডারেশন সংক্ষেপে সাফ গেইমসের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিতে মালদ্বীপে গিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে জয়ের নায়ক হন তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। ম্যাচের দ্বিতীয়ার্ধে তার করা দুটি চমৎকার গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়, আর তিনি নির্বাচিত হন ‘ম্যান অব দ্য ম্যাচ’। উল্লেখ্য, সুলিভান এক বাংলাদেশি বংশোদ্ভূত […]