কবিতা সাহিত্য

সমুদ্র কখনো বলে না / ২ ‎|| মেকদাদ মেঘ

‎কালনী নদীর বুকে চিরচেনা জল মিশে যায় ‎যদিও সকল নদী গহীন সাগরেই ঝাপটায়— ‎কালনীর তীরে শোনা যায় সেই বাউলের কত গান, ‎এপারে ওপার ভেসে আসে বিশ্বের সুরের টান। ‎জল তরঙ্গে তরঙ্গে যেন বলে ওঠে শত কথা, ‎গেয়ে যায় সাধকের চিরন্তন আনন্দ ও ব্যাকুলতা। ‎মহাকাশ জুড়ে যখন জমায় গ্রহতারা গাঢ় নীল, ‎উথাল-পাথাল ঢেউয়ের বুকে নাচে কত […]

কবিতা সাহিত্য

সমুদ্র কখনো বলে না || মেকদাদ মেঘ

‎অন্তরাত্মার স্রোতে সমুদ্র কখনো বলে না— কত লবণ জমে আছে বুকের গোপন মানচিত্রে; ঢেউ শুধু শিখে নেয় ভাঙনের ব্যাকরণ, ফেনা লিখে যায় ক্ষণিক শ্বেত-লিপি বালুকাক্ষেত্রে। সমুদ্র কখনো বলে না—কোন ডুবুরির চোখে নীলের প্রথম বিস্ময়; শঙ্খের অন্তরে লুকিয়ে রাখে আদিম ধ্বনি, জোয়ারের কপালে আঁকে চাঁদের নীরব পরিচয়। মহাশূন্যের বাতায়নে সমুদ্র কখনো বলে না— কত মৃত নক্ষত্র […]