সমাজ

মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হাসান মো. ইয়াসিন আমিন

শেয়ার করুন:

ফিলাডেলফিয়া ম্যাগাজিনের ২০২৬ সালের “টপ রিয়েল এস্টেট প্রডিউসার” সম্মাননায় হাসান মো. ইয়াসিন আমিন অভিষিক্ত হয়েছেন।

ফিলাডেলফিয়ার বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সুপরিচিত রিয়েলটর হাসান মো. ইয়াসিন আমিন Philadelphia Magazine-এর ২০২৬ সালের “Top Real Estate Producer” হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।

রিয়েল এস্টেট খাতে পেশাগত দক্ষতা, সততা, গ্রাহকসেবা এবং ধারাবাহিক সাফল্যের জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ফিলাডেলফিয়া ও পার্শ্ববর্তী এলাকায় আবাসিক ও বাণিজ্যিক রিয়েল এস্টেট সেবায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন।

এই অর্জনে হাসান মো. ইয়াসিন আমিন তাঁর সকল ক্লায়েন্ট, বন্ধু, পরিবার ও রেফারেল পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আপনাদের আস্থা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না।”

ফিলাডেলফিয়ার বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির পক্ষ থেকে তাঁকে এই গৌরবময় অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

অভিনন্দন, হাসান মো. ইয়াসিন আমিন!


আশরাফুল ইসলাম আরিফ 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *