সমাজ

ফিলাডেলফিয়ার পোস্টাল ইউনিয়নে প্রথম বাংলাদেশি ট্রাস্টি

শেয়ার করুন:

ফিলাডেলফিয়ার পোস্টাল ইউনিয়নে প্রথম বাংলাদেশি ট্রাস্টি নির্বাচিত হলেন এমডি মাহিদুন্নবী রুকু।

ফিলাডেলফিয়ার আমেরিকান পোস্টাল ওয়ার্কার্স ইউনিয়ন (APWU) Local Area #89-এর ট্রাস্টি পদে প্রথমবারের মতো নির্বাচিত হলেন বাংলাদেশি-আমেরিকান এমডি মাহিদুন্নবী রুকু। তিনি নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন।

এটি শুধু রুকুর ব্যক্তিগত অর্জন নয়, বরং ফিলাডেলফিয়া অঞ্চলের বাংলাদেশি-আমেরিকান ডাক কর্মীদের জন্য একটি গর্বের মাইলফলক। প্রথমবারের মতো একজন বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ ইউনিয়ন পদে নির্বাচিত হওয়ায় কমিউনিটির মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

আশা করা হচ্ছে, রুকুর এই সাফল্য ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশিকে ইউনিয়ন নেতৃত্বে অংশ নিতে অনুপ্রাণিত করবে এবং কর্মক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।

এমডি মাহিদুন্নবী রুকুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার নেতৃত্বে শ্রমিকদের অধিকার, ঐক্য ও অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা সবার।


আশরাফুল ইসলাম আরিফ 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *