প্রযুক্তির খবর সংবাদ

স্কুলজোনে স্পিডক্যামেরা স্থাপন ও শিক্ষার্থীদের নির্বিঘ্ন পথচারণ

শেয়ার করুন:

ফিলাডেলফিয়ায় স্কুলজোনে স্পিডক্যামেরায় ২০ এপ্রিল ২০২৬ থেকে জরিমানা আদায় কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ফিলাডেলফিয়ার স্কুলশিক্ষার্থীদের সড়কে যানবাহনে চলাচল অধিকতর নিরাপদ হবে এবং দুর্ঘটনা হ্রাস পাবে বলে সংশ্লিষ্ট সকল মহল আশা করছেন। ফলে অভিভাবকদের দুশ্চিন্তা অনেকাংশেই লাঘব হবে।

ফিলাডেলফিয়া পার্কিং কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলাডেলফিয়ার পাঁচটি স্কুলজোনে স্থাপিত স্পিডক্যামেরার সতর্কতা-সময় শেষ হয়েছে এবং ২০ এপ্রিল সোমবার থেকে পূর্ণমাত্রায় জরিমানা কার্যকর হয়েছে।

নির্ধারিত গতিসীমার চেয়ে ১১ মাইল বা তার বেশি গতিতে গাড়ি চালালে সর্বনিম্ন ১০০ ডলার জরিমানা করা হবে। এদিকে গতিসীমা ১১–১৯ মাইল হলে ১০০ ডলার, ২০–২৯ মাইল হলে ১২৫ ডলার এবং ৩০ মাইলের বেশি হলে ১৫০ ডলার পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে।

এই ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে জন বি. স্টেটসন মিডল স্কুল, কেআইপিপি নর্থ ফিলাডেলফিয়া চার্টার স্কুল, ওয়াইডেনার মেমোরিয়্যাল স্কুল, হাইস্কুল অফ দি ফিউচার এবং উইলিয়াম ডব্লিউ বোডাইন হাইস্কুল এলাকায়।

ক্যামেরাগুলো শুধুমাত্র স্কুলের প্রবেশ ও ছুটির সময় চালু থাকবে; ছুটি বা বন্ধের দিনে কার্যকর থাকবে না।

কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমানো। চালকদের স্কুলজোনে ফ্ল্যাশিং লাইট দেখলে গতি কমানোর আহ্বান জানানো হয়েছে।

এ-পর্যন্ত কত সংখ্যক চালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে বা ভবিষ্যতে আরও স্কুলজোন যুক্ত হবে কি না এই কার্যক্রমে, এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *