সংবাদ সাহিত্য

৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার লোগো উন্মোচন ও কর্মসূচি প্রকাশ

শেয়ার করুন:

প্রবাসী বাঙালির বৃহৎ সাংস্কৃতিক আয়োজন নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর অচিরেই শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে এবারকার আয়োজন সামনে রেখে নতুন লোগো উন্মোচন করা হয়েছে। চলতি বছর ২২ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত চারদিনব্যাপী এই মেলা আগের তুলনায় আরও বিস্তৃত পরিসরে ও বৈচিত্র্য সহকারে অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের তরফ থেকে জানা গিয়েছে।

আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা জানান, এবারের বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে স্মারকগ্রন্থ প্রকাশ, যেখানে বইমেলার ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হচ্ছে।

আজ থেকে প্রায় তিন যুগ আগে ১৯৯২ সালে শুরু হওয়া এই মেলা বর্তমানে ঢাকার বাইরে বাংলা বইয়ের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সমাবেশ। সেমিনার, বই উন্মোচন ও সাংস্কৃতিক আয়োজনে এটি প্রবাসী বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে এরই মধ্যে।

এবারের আয়োজন জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, ৩৫তম আসর বাংলা ভাষা ও সংস্কৃতিকে আরও সংহতভাবে এগিয়ে নিতে সহায়ক হবে।


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *