সংবাদ

সারেগামার নববর্ষ উদযাপন

শেয়ার করুন:

সুর, কবিতা ও আবেগে প্রাণবন্ত এক আয়োজন সারেগামার নববর্ষ উদযাপনের স্বতঃস্ফূর্ত আনুষ্ঠানিকতা। সা রে গা মা   সংগীতালয় ও শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ ২৬ এপ্রিল ২০২৬ রবিবার আপার ডার্বিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল।

অনুষ্ঠানটির নির্দেশনা ও সার্বিক পরিচালনায় ছিলেন নরায়ণ চন্দ্র বোস এবং উপস্থাপনায় সুমাইশা খানম। সাংস্কৃতিক পর্বে সংগঠনের শিল্পীবৃন্দ সমবেত ও একক সংগীত পরিবেশন করেন। এতে অংশ নেন নারায়ণ চন্দ্র বোস, রীনা বোস, মোহনা বোস, প্রিয়াংকা বিশ্বাংগ্রী, মো. সেকুল মিয়া, হিমাদ্রি হিমু, সালমা হক ববিতা, মোহাম্মাদ খান এবং শিশুশিল্পী আরশ দেব রায় ও আরশতি দেব রায় (দুর্গা)। অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন শর্মিলা ব্যানার্জী, বিজয়া সেনগুপ্তা, সাধন সরকার, মুরাদ হোসেন ও কুমকুম ভারতী। এছাড়া সুমাইশা খানম কবিতা আবৃত্তি করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরিটাস প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর ফাতেমা আহমেদ, সুস্মিতা গুহ রায়, নাট্যকার ও কবি বদরুজ্জামান আলমগীর, কাজী সাখাওয়াত হোসেন, নাজনীন কবিতা ও আলী জাকের প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ উপলক্ষে ইলিশ সহ ঐতিহ্যবাহী বাঙালিয়ানা খাবারেরও আয়োজন করা হয়।


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *