২৮ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ও প্রিয়জন ডক্টর শেখ সাজ্জাদ হোসেন (সজল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু এক অনিবার্য সত্য। আল্লাহর নির্ধারিত সময়ে প্রত্যেক প্রাণীকেই তা গ্রহণ করতে হয়। এই নশ্বর দুনিয়া ক্ষণস্থায়ী, আর আখিরাতই চিরস্থায়ী জীবন। মানুষের প্রতিটি শ্বাস একদিন থেমে যাবে—এই গভীর উপলব্ধি আমাদের আরও বেশি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী হতে উদ্বুদ্ধ করে।
ড. সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রে পিএইচডি ও পোস্টডক সম্পন্ন করে তিনি সাফল্যের সঙ্গে কর্মজীবন পরিচালনা করছিলেন। পরিবার সহ তিনি একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপন করছিলেন। গতকাল পেনসিলভেনিয়ার হেভারটাউনের টাউনশিপ লাইন রোডে অবস্থিত একটি স্থানীয় মসজিদে ব্যাডমিন্টন খেলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়; সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি ছিলেন অত্যন্ত মানবিক, বিনয়ী, সহজ-সরল এবং শিক্ষার্থীবান্ধব একজন মানুষ। তাঁর অকাল প্রয়াণে পুরো কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আশরাফুল ইসলাম আরিফ



