ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, মে ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা U.S. Citizenship and Immigration Services (USCIS) ২০২৬ সালের এপ্রিল থেকে আশ্রয়প্রার্থী (Asylum Applicants) ও ওয়ার্ক পারমিট (EAD) হোল্ডারদের জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ নীতিমালা পরিবর্তন কার্যকর করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এসব পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ; যথাযথভাবে না মানলে আবেদন বাতিল সহ গুরুতর জটিলতা সৃষ্টি হতে পারে।
প্রধান পরিবর্তনসমূহ
১. বার্ষিক অ্যাসাইলাম ফি পুনরায় চালু : যেসব আবেদনকারীর Form I-589 এক বছরের বেশি সময় ধরে মুলতবি রয়েছে, তাদের প্রতিবছর $102 ফি প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
২. Work Permit (EAD) ফি বৃদ্ধি : আশ্রয়ভিত্তিক ওয়ার্ক পারমিট (Category C8)-এর ক্ষেত্রে :
* প্রাথমিক আবেদন : $560
* নবায়ন (অনলাইনে) : $745
* নবায়ন (ডাকযোগে) : $795
৩. ওয়ার্ক অথরাইজেশন প্রক্রিয়ায় কঠোরতা : নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী আবেদনপ্রক্রিয়া ১৮০ দিনের মধ্যে কঠোরভাবে সম্পন্ন করা হবে। এতে অনেক আবেদনকারীর ওয়ার্ক অথরাইজেশন ঝুঁকির মুখে পড়তে পারে।
৪. নির্ধারিত সময়ে ফি পরিশোধ না করলে করণীয় : USCIS থেকে নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে ফি পরিশোধ না করলে :
* আবেদন প্রত্যাখ্যাত হবে
* ওয়ার্ক পারমিট (EAD) বাতিল হয়ে যেতে পারে
৫. কোনো Fee Waiver নেই : উল্লেখিত ফিগুলোর ক্ষেত্রে কোনো ধরনের ফি মওকুফ (Fee Waiver) প্রযোজ্য নয়, এমনকি আর্থিক অসুবিধার ক্ষেত্রেও নয়।
৬. পেমেন্ট পদ্ধতি : Personal check অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। প্রস্তাবিত পদ্ধতি :
* অনলাইন পেমেন্ট
* ক্রেডিট কার্ড (Form G-1450)

করণীয় (Action Steps)
* নিয়মিত USCIS নোটিশ পর্যবেক্ষণ করুন
* নির্ধারিত সময়ে ফি পরিশোধ নিশ্চিত করুন
* নতুন ফি অনুযায়ী Form I-765 সঠিকভাবে পূরণ করুন
* ভুল বা বিলম্ব এড়িয়ে চলুন
গুরুত্বপূর্ণ সতর্কতা
এই পরিবর্তনগুলো আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এর প্রভাব অত্যন্ত ব্যাপক। বিশেষ করে যারা আশ্রয় আবেদন বা ওয়ার্ক পারমিটের উপর নির্ভরশীল, তাদের জন্য সামান্য ভুলও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, যেমন আবেদন বাতিল বা কাজের অনুমতি হারানো। অতএব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কর্তব্য।
সূত্র : USCIS
আশরাফুল ইসলাম আরিফ



