নর্থইস্ট ফিলাডেলফিয়ার সবার প্রিয় ব্যক্তিত্ব, বেসাপ (বাংলাদেশ এডুকেশন অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ পেনসিলভেনিয়া)-এর সম্মানিত উপদেষ্টা জনাব আওতাদ চৌধুরী ও জনাব ছাদেক মিয়া কাপ্তান, বেসাপের সাবেক সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান এবং বেসাপের কার্যকরী কমিটির সদস্য জনাব মোস্তফা বাদল সহ কমিউনিটির আরও অনেকে সপরিবারে এ সপ্তাহে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হচ্ছেন।
বাংলাদেশ এডুকেশন অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ পেনসিলভেনিয়া (বেসাপ)-র পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভকামনা জানানো হয়েছে। মহান আল্লাহতাআলা যেন তাদের সফর সহজ, নিরাপদ ও বরকতময় করেন, হজের সকল আমল যথাযথভাবে আদায় করার তাওফিক দান করেন এবং তাদের পবিত্র হজ কবুল করে নেন এই কামনা করা হয়েছে বেসাপের পক্ষ থেকে।
বেসাপের এক বার্তায় জানানো হয়, “আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের সবাইকে সুস্থতা ও নিরাপত্তার সাথে হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তাওফিক দান করেন এবং হজ পালন শেষে নিরাপদে নিজ নিজ পরিবারের মাঝে ফিরিয়ে আনেন।
সংগঠনের সভাপতি স্বরন খান, সাধারণ সম্পাদক আবেদিন জয়নাল ও প্রচার সম্পাদক ইমাদ চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদবার্তায় হজযাত্রীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
ডেস্ক ফিলাডেলফিয়াপেপার



