প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত; প্রতিনিধি পরিষদেও সাত মুসলিমের জয়, বাড়ল মার্কিন কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্ব
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম আমেরিকান রাজনীতিকদের জন্য সৃষ্টি হয়েছে একাধিক ঐতিহাসিক অর্জন। দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অন্তত আটজন মুসলিম রাজনীতিক বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বুধবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ
মিশিগান অঙ্গরাজ্য থেকে ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ (Abdul El-Sayed) রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পরাজিত করে সিনেটর নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে যাওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।
৪২ বছর বয়সী এল-সায়েদ একজন চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা। জীবনযাত্রার ব্যয় কমানো, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রাজনীতিতে করপোরেট প্রভাব কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নেন তিনি।
প্রতিনিধি পরিষদে সাত মুসলিমের বিজয়
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সাতজন মুসলিম রাজনীতিক নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন প্রথমবারের মতো কংগ্রেসে যাচ্ছেন এবং পাঁচজন পুনর্নির্বাচিত হয়েছেন।
নতুন নির্বাচিতদের মধ্যে রয়েছেন :
১. অ্যাডাম হামাওয়ে (Adam Hamawy) : নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে নিউ জার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হতে যাচ্ছেন তিনি। পেশায় চিকিৎসক ও সাবেক মার্কিন সেনা চিকিৎসক হামাওয়ে ২০২৪ সালে গাজায় স্বেচ্ছাসেবী চিকিৎসাসেবায় অংশ নিয়ে আলোচনায় আসেন।
২. দারিয়ালিজা আভিলা শেভালিয়ের (Darializa Avila Chevalier) : নিউইয়র্কের ১৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। ইসলাম গ্রহণের পর তিনি মুসলিম সম্প্রদায়ের অধিকার ও নাগরিক অধিকার নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
পুনর্নির্বাচিত চার মুসলিম কংগ্রেস সদস্য হলেন :
৩. রাশিদা তালিব (Rashida Tlaib) : মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক।
৪. ইলহান ওমর (Ilhan Omar) : মিনেসোটা থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। সোমালিয়ায় জন্ম নেওয়া এই রাজনীতিক যুক্তরাষ্ট্রের প্রথম সোমালি-আমেরিকান কংগ্রেস সদস্য।
৫. আন্দ্রে কারসন (Andre Carson) : ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেসে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন।
৬. লতিফা সাইমন (Lateefah Simon) : ক্যালিফোর্নিয়া থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। নাগরিক অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত এই রাজনীতিকও কংগ্রেসে তাঁর আসন ধরে রেখেছেন।
৭। আইশা ওয়াহাব (Aisha Wahab) : ক্যালিফোর্নিয়া থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। যিনি বিভিন্ন নাগরিক অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত এই রাজনীতিকও কংগ্রেসে তাঁর আসন ধরে রেখেছেন।
আমেরিকার রাজনীতিতে নতুন বাস্তবতা
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিজয়ের মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্ব আরও বিস্তৃত হলো। নাগরিকত্ব অধিকার, স্বাস্থ্যসেবা, অভিবাসন, বৈষম্যবিরোধী নীতি এবং আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুতে মুসলিম আইনপ্রণেতাদের ভূমিকা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম ও অভিবাসী জনগোষ্ঠীর ক্রমবর্ধমান অংশগ্রহণের পাশাপাশি মূলধারার নির্বাচনী রাজনীতিতে তাঁদের গ্রহণযোগ্যতা ও প্রভাব বৃদ্ধিরও প্রতিফলন ঘটেছে এবারের নির্বাচনে।



