সমাজ

ফিলাডেলফিয়ায় মাদক ওভারডোজ প্রতিরোধে কর্মশালা

শেয়ার করুন:

ফিলাডেলফিয়া প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিসহ বহুজাতিক ও বহুভাষিক জনগোষ্ঠীর মধ্যে মাদক ওভারডোজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষার জরুরি কৌশল শেখাতে দুটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আগামী ২১ নভেম্বর ও ১২ ডিসেম্বর পৃথক দুটি স্থানে এসব কর্মশালা অনুষ্ঠিত হবে। উভয় কর্মশেলার সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর ২০২৬, শনিবার, ফিলাডেলফিয়ার ১৮ এস ৪৩ স্ট্রিট, পেনসিলভানিয়া ১৯১০৪ ঠিকানায়।

দ্বিতীয় কর্মশালাটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার, ফিলাডেলফিয়ার ১৪২১ টাইসন অ্যাভিনিউ, পেনসিলভানিয়া ১৯১১১ ঠিকানায়।

কর্মশালায় ওপিওয়েডসহ বিভিন্ন মাদকের ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবহারের কারণে কমিউনিটিতে সৃষ্ট ঝুঁকি, জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী ওষুধ নারকান (Narcan) ব্যবহারের পদ্ধতি এবং মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তির চিকিৎসাসংক্রান্ত সহায়তা ও সেবা সম্পর্কে আলোচনা করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য হালকা খাবার ও উপহারসামগ্রীর ব্যবস্থা থাকবে।

আগ্রহীদের আগাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। নিবন্ধনের জন্য নিচের লিংকে প্রবেশ অথবা প্রচারপত্রে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে।

নিবন্ধন : https://shorturl.at/QQ75h

যোগাযোগ : নাইমুল ইসলাম
ই-মেইল : naimulislam_moon@yahoo.com

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির মানুষ মাদক ওভারডোজের ঝুঁকি সম্পর্কে সচেতন হবেন এবং জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হবেন।

আয়োজনে :

ফিলাডেলফিয়া সিটির প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (Office of the Chief Administrative Officer)
বায়তুল মোকাররম জামে মসজিদ
নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার
ফিলাডেলফিয়া সিটি কর্তৃপক্ষ
আচরণগত স্বাস্থ্য ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতা সেবা বিভাগ (DBHIDS)

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *