হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত পেয়েছে আরও কয়েকটি তেলবাহী ট্যাংকার। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তেহরান যে পথকে অননুমোদিত হিসেবে বিবেচনা করে, সেই পথ দিয়ে পার হওয়ার চেষ্টা করার সময় ট্যাংকারগুলো মাইনে ধাক্কা খায়।
গত এক সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে বেশ কয়েকটি ট্যাংকারে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় কতটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।


