বাংলাদেশের সীমান্তবর্তী সিলেট ডিভিশনে চারুবাউল নামে সমধিক পরিচিত ও ২০০৬ সালে অকালে প্রয়াত চিত্রশিল্পী শাহ আলমের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শাহ আলম রেট্রোস্পেকটিভ প্রদর্শনীতে একটানা ৩ দিনব্যাপী শ্রীহট্ট আর্টক্যাম্প আয়োজন করা হয়েছে।
রেট্রোস্পেক্টিভ এক্সিবিশনটি উদ্বোধন হতে যাচ্ছে ৫ মে ২০২৬ শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস ভবন, এ/৩৫, কুমারপাড়া, সিলেটে। এই দিনটি, ৫ মে, চিত্রশিল্পীর জন্মদিন। তেত্রিশ পেরোবার আগেই বিদায় নেয়া শাহ আলম বেঁচে থাকলে এবারে তেপ্পান্নয় পা রাখতেন।
প্রদর্শনীর আওতায় শাহ আলমের চিত্রকর্মরাশি ফিরে দেখা ছাড়াও রয়েছে একটা দুইদিনের আর্টক্যাম্প, শ্রীহট্ট আর্টক্যাম্প, যা ৬–৭ মে ২০২৬ প্রায় বিশজন প্রবীণ-নবীন শিল্পীর সমবায়ে সঞ্চালিত হবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বনলতা ইকোরিসোর্টে।

এই সামগ্রিক শিল্পপরিক্রম আয়োজন করছে যৌথভাবে শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস, সিলেট আর্টস কলেজ এবং বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ।
গোটা আয়োজনে আর্টসমুজদার সকলের সান্নিধ্য ও উপস্থিতি একান্তভাবে কামনা করছেন শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস ও সহআয়োজকবৃন্দ।
ডেস্কনিউজ



