নিউইয়র্ক প্রতিনিধি : বাংলাদেশ ও বিশ্বের পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন)-এর ২৮ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ জুলাই ২০২৬, শনিবার নিউইয়র্কে।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে আয়োজিত এ উৎসবে থাকবে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বেন-এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের পরিবেশ আন্দোলনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ড. নজরুল ইসলামকে পরিবেশ রক্ষায় তাঁর দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নির্মাণে জনসচেতনতা তৈরিই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে দ্য জিউইশ সেন্টার, ৩৭-০৮ ৭৭তম স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২-এ। অনুষ্ঠান চলবে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বেন-এর নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট চ্যাপ্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগ :
ড. মো. খালেকুজ্জামান — বৈশ্বিক সমন্বয়ক, বেন
রানা ফেরদৌস চৌধুরী — আহ্বায়ক, ২৮ বছর পূর্তি উৎসব
ইকবাল চৌধুরী — সদস্য সচিব, ২৮ বছর পূর্তি উৎসব
সবার জন্য উন্মুক্ত এই আয়োজনের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছে বেন।
ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা



