কমিউনিটির জন্য সংবাদটি অত্যন্ত উদ্বেগের ও আশঙ্কার যে ল্যান্সডেলের বাসিন্দা মহিউদ্দিন আহমেদ অচিহ্নিত দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে এখন চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ খবর পাওয়া অব্দি তিনি আশঙ্কামুক্ত নন। দ্রুত সচল হয়ে উঠবেন তিনি, এই আশা তার সুহৃদ শুভানুধ্যায়ীরা সামাজিক সংযোগের সমস্ত হ্যান্ডেলে প্রতিনিয়ত করে চলেছেন।
এদিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইনশৃঙ্খলার অবনতির দিকে অঙ্গুলি তুলে সচেতন সমাজবাসী সকলেই ধিক্কার জানাচ্ছেন দুষ্কৃতিকারীদের, সেইসঙ্গে প্রশাসনের নিরাপত্তা বেষ্টনী সমাজে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে এদিকে এখনই দৃষ্টি না দিলে দেরি হয়ে যাবে এবং হবে অপূরণীয় অনেক ক্ষতি।

আহত ব্যক্তি কমিউনিটিতে পরিচিত মুখ হওয়ায় এর অভিঘাত সোশ্যাল মিডিয়ায় অনেক জোরালোভাবে পড়েছে বলে লক্ষ করা যায়। ল্যান্সডেলের বাসিন্দা মহিউদ্দিন আহমেদ স্বনামে পরিচিত হয়েও পুত্রের পরিজনসমাজে জিনি মাহবুবুর খান প্রতীকের পিতা হিসেবে ব্যাপকভাবে গৃহীত। ঘটনার বিবরণে প্রকাশ, জনাব মহিউদ্দিন আহমেদ নিজের কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন।
এই ঘটনাটি বিশেষত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে সেফটি সিকিউরিটি নিয়ে অধিকতর সোচ্চার সচেতন হতে কমিউনিটি শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাপূর্বক সমাধান অনুসন্ধানের জন্য অভিমত রাখছেন নেটিজেনদের একাংশ।
কমিউনিটি ক্রাইম ও ক্ষয়ক্ষতি নিরূপণপূর্বক ভিক্টিম সমীচীন বিচার পাবেন এই আশাবাদ ব্যক্ত করেন সকলে।
প্রতিবেদক : সাইদ আকরাম



