সমাজ

নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারের বিশেষ আয়োজন

শেয়ার করুন:

ফিলাডেলফিয়া প্রতিনিধি

নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সমর্থক, দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতে বিশেষ ‘অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ’ (কৃতজ্ঞতা ও সম্মাননা মধ্যাহ্নভোজ)-এর আয়োজন করা হয়েছে।

আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬, রোববার সকাল ১১টা ৩০ মিনিটে নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের স্থান ১৪২১ টাইসন অ্যাভিনিউ, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া ১৯১১১।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদের উন্নয়ন, ভবিষ্যৎ নির্মাণ ও বিভিন্ন কার্যক্রমে যাঁরা আর্থিক, সাংগঠনিক ও স্বেচ্ছাসেবী সহযোগিতা দিয়ে আসছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁদের অবদানকে সম্মান জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব আবু জাফর মুহাম্মদ সালেহ, নর্থ পেন মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ মতিউর রহমান (মাহদি) এবং সিরাতুল জান্নাহ সেন্টারের প্রধান মাওলানা আবু রাশেদ।

আয়োজকরা আশা করছেন, মসজিদের সঙ্গে সম্পৃক্ত মুসল্লি, শুভানুধ্যায়ী, দাতা, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি আন্তরিক মিলনমেলায় পরিণত হবে।

অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারের সভাপতি মাশুকুল খান (৯১৭-৫৮৪-৪৮৯)।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *