বিনোদন রাজনীতির খবর সংবাদ সমাজ

গুণী শিল্পীদের সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী মুক্তাদির: সংস্কৃতি চর্চায় সরকারি সহায়তা অব্যাহত থাকবে

শেয়ার করুন:

সিলেটের শিল্পসংস্কৃতির অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি তিনি বলেন, একটি জাতির ইতিহাস, ঐতিহ্য পরিচয়ের অন্যতম বাহক হচ্ছে শিল্পসংস্কৃতি। তাই সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার এবং শিল্পীদের সম্মানিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (২৭ জুন) বিকেলে নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা২০২৪ ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটের শিল্পী, সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীরা দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করে আসছেন। তাঁদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় উৎসাহিত করাই ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি আশ্বাস দিয়ে বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করতে সরকারের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উন্নয়ন প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় পাঁচ হাজার কোটি টাকার উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি, সাংস্কৃতিক সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, অচিরেই সিলেটে ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল চালু হবে, যা পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এছাড়া আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেটঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, নগরবাসীর জন্য একটি উন্মুক্ত, পরিচ্ছন্ন মনোরম পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে মানুষ পরিবারপরিজন নিয়ে অবসর সময় কাটাতে পারবেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা২০২৪ ২০২৫ প্রদান করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা২০২৪ প্রাপ্তরা হলেনআব্দুল মালিক (চারুকলা), শ্যামল ঘোষ (নৃত্যকলা), প্রতীক এন্দ (কণ্ঠসংগীত), মো. স্বপন খান (যন্ত্রসংগীত) এবং আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে কথাকলি, সিলেট

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা২০২৫ প্রাপ্তরা হলেনসালেহ আহমদ খসরু (আবৃত্তি), সেলিম আউয়াল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), শামীম আহমদ (কণ্ঠসংগীত), মো. আব্দুল মোনায়েম (ফটোগ্রাফি) এবং আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে গীতবিতান, বাংলাদেশ

পদকপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা চেক, সনদপত্র উত্তরীয় তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি, সাংস্কৃতিক সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

গুণী শিল্পী সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মাননা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।

ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা
শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *