আগামী ১৬ মে ২০২৬ শনিবার পেন উড হাই স্কুলের খোলা মাঠে, ল্যান্সডাউন পেনসিলভানিয়ায়, অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়ার ভ্যালি (BADV)-র উদ্যোগে বৈশাখী আনন্দ উৎসব ১৪৩৩।
সকাল ১১টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বাঙালি নববর্ষ উদযাপনের এই উৎসব।
উৎসবে পান্তা-ইলিশ, পিঠা প্রতিযোগিতা, দেশীয় খাবারের স্টল, শাড়ি-গহনার প্রদর্শনী, বাংলা সংগীত ও শিশুদের চিত্রাঙ্কন সহ নানা আয়োজন থাকছে বলে আয়োজক তরফ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর করার স্মারক আনুষ্ঠানিকতাও সম্পন্ন হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সকলকে এই উৎসবে সবান্ধব সপরিবার অংশগ্রহণের জন্য আয়োজকদের উন্মুক্ত বার্তায় আহ্বান জানানো হয়েছে।
আশরাফুল ইসলাম আরিফ



