‘স্পিরিট এয়ারলাইন্স’—একটি সফল অধ্যায়ের যেন ধীরে ধীরে অবসান ঘটতে চলেছে। আমেরিকার মধ্যম আয়ের মানুষের সাধ্যের মধ্যে স্টেট টু স্টেট ভ্রমণের যে স্বপ্ন ছিল, তা যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে।
যে-এয়ারলাইন্স একসময় প্রচলিত ভাড়ার তুলনায় তিন ভাগের এক ভাগ খরচে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিত, সেই সাশ্রয়ী ভ্রমণের প্রতীক আজ কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে। আকাশে ভেসে বেড়ানো সেই হলুদ বিমানের দিনগুলো যেন ধীরে ধীরে স্মৃতির পাতায় ঠাঁই নিচ্ছে।

বিশ্ব পরিস্থিতির পরিবর্তন—বিশেষ করে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক উত্তেজনা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি—এর প্রভাব এখন সাধারণ মানুষের জীবনেই পড়তে শুরু করেছে। গ্যাসের দাম বাড়লে তার ঢেউ লাগে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসে। জীবনযাত্রার খরচ বাড়ে, কিন্তু আয়ের গ্রাফ সেই হারে আর বাড়ে না।
ফলে প্রশ্ন থেকে যায়—স্বল্প খরচে আকাশ ছোঁয়ার সেই স্বপ্ন কী তবে বিলীন হতে চলেছে?
আশরাফুল ইসলাম আরিফ



