ভাষায় নিরঞ্জনের রঙ । বদরুজ্জামান আলমগীর
আমাদের অঞ্চলে একটা কথা বলে- অলহম। অলহম মানে একদম নাড়ির ভিতর, ক্বলব- এমন কিছু। ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি শব্দ নিয়ে পক্ষ-বিপক্ষ হচ্ছে; এখন তো আর তর্ক হয় না, কাদা ছোঁড়াছুড়ি আর দখলদারির জেল্লা হয়। জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকার দাবিদার কিছু ছেলে গালিগালাজ থেকে শুরু করে প্রতিরোধের ভাষায় নতুন কিছু শব্দ আমদানি করেছে- যেমন, […]

