কবিতা সাহিত্য

সমুদ্র কখনো বলে না / ২ ‎|| মেকদাদ মেঘ

‎কালনী নদীর বুকে চিরচেনা জল মিশে যায় ‎যদিও সকল নদী গহীন সাগরেই ঝাপটায়— ‎কালনীর তীরে শোনা যায় সেই বাউলের কত গান, ‎এপারে ওপার ভেসে আসে বিশ্বের সুরের টান। ‎জল তরঙ্গে তরঙ্গে যেন বলে ওঠে শত কথা, ‎গেয়ে যায় সাধকের চিরন্তন আনন্দ ও ব্যাকুলতা। ‎মহাকাশ জুড়ে যখন জমায় গ্রহতারা গাঢ় নীল, ‎উথাল-পাথাল ঢেউয়ের বুকে নাচে কত […]

কবিতা সাহিত্য

আপনজনের মুখ ও মহাপ্রকৃতির কবিতা ॥ সরোজ মোস্তফা

১৪ অক্টোবরে হেমন্তের স্পর্শে কারো কারো খুব ঘুম আসে মরণের। পরকাল স্নিগ্ধ-কি-অস্নিগ্ধ এই নিয়ে ভাবনা ছিলো না তাঁর। স্থিরতার ভিতরেও সে একটা অস্থির কার্তিক। কতো জন কতোকিছু ভাবে আর শীতের শ্যামল মরসুমে অন্যমনষ্ক যন্ত্রণা থেকে সবচেয়ে শান্তি পেল ১৪ অক্টোবরে। বিবিধ চোখের ভয়াবহ জলে সুগার কমে যাওয়া বিপন্নতা ঠেলে শান্তির রূপসী বাংলা মরতে চেয়েছে ১৪ […]

কবিতা সাহিত্য

আপন লোকালয় || সৈয়দা আমেনা বেগম

পাহাড়ের পরে পাথরের ঘরে আমার জন্মস্থান বিজনে যেথায় বায়ু বহে যায় বহিয়া বিহঙ্গগান। শত হাসি হাসি ফোটে ফুলরাশি ফুলে ভরা লতা গাছভরা পাতা আপনি জুড়িয়া যায়। খুঁড়ি খুঁড়ি মাটি নিজ পথ কাটি বহিয়া এসেছি দূরে; কত দেশ ঘুরে কত ক্ষেতে গিয়ে সলিল ঢালিয়া উর্বর করেছি তারে। আমার পাহাড়ের ধারে নগরী-নগর কত মনোহর সৌধের সমারোহ— উঠেছে […]

কবিতা সাহিত্য

ঊষার স্মৃতিতে সে এক সবুজ কথক || শুভ্র সরকার

উৎসর্জন / বিজয় আহমেদকে বিজয়, আর্কানসাসের বাতাস কী উথালপাতাল যৌবন নিয়ে বেলা গেলে ছায়া নামায় গাঢ় বেগুনী আপেলে? বেলা রাবার গলা বাতাসে নড়ে আমাকে অতিক্রম করতে আসে যে বাতাস বুঝে না সে, জীবন যে এক অর্থময় পাখির পালকের ফাঁক ধরে আলো আসে—ভেন্টিলেটরের মাঝখানে একটি হৃদপিণ্ড জুড়ে আগস্টের গরম দিন দু’ পাশের লতা-পাতা নও তবে সেই […]

কবিতা সাহিত্য

অন্তর্গত সরোবর ও অন্যান্য কবিতা || আলী সিদ্দিকী

অন্তর্গত  সরোবর অঝর বৃষ্টি কলবল করে যাচ্ছে ঢুকে আগলে রাখা অন্তর্গত সরোবরে ভেসে যায় একূল ওকূল তপ্ত বানভাসি সাঁতার কাটে লক্ষ কোটি দুঃখের কণা একা এবং একসঙ্গে দোলায় দুলে দুলে ডুবসাঁতারে মত্ত বেদনার রাজহাঁস দল।   নূপুর সময়ের ক্লান্তি নিয়ে আসে দিন দিনের বিহবলতায় বিমুঢ় দূপুর বিকেলের সৌরভ মুছে অন্ধ রাত তালহীন বেজে চলে জীবননূপুর। […]

কবিতা সাহিত্য

ঘুড়ির মতো সম্পর্ক ও অন্যান্য || বন্দিশ ঘোষ

১. আমি চুপ থাকি— যাতে পৃথিবীটা ভেঙে না পড়ে…   ২. হাতে ধরা ফুল উপহার হাতটা ধরে রাখা ভরসা…   ৩. আমাদের সম্পর্কটা একটা ঘুড়ির মতো ছিল— সুতোটা কার হাতে ছিল, শেষ পর্যন্ত কেউই জানল না…   ৪. বৃষ্টিরও একটা অভিমান আছে— যাদের জন্য নামে তারা বেশিরভাগই ছাতা নিয়ে বের হয়…   ৫. রথ ফিরছে […]

কবিতা সাহিত্য

সুবোধ তুই পালিয়ে যা || পরিতোষ হালদার

১.  যেতে যেত দেখ—গাছ তার ছায়া হারিয়েছে, শ্রমিক হারিয়েছে পেশি, শিশুরা ভিক্ষা করছে শৈশব। এবার পকেট থেকে বের করে আন—ভাঙা স্বপ্ন, কিছু শব্দ আর একটি অসমাপ্ত বিপ্লব। যেখানে পায়ের ছাপ মুছে গেলে প্রেসগুলো ফতোয়া ছাপতে শুরু করে। যার পাতায় পাতায় তোর অজস্র কাহন। অজস্র আর্শিওয়ালা পাখিদের মুখস্ত করায় উড়ালবিদ্যা, যাতে ডানার সাথে সেলাই করে দিতে […]

গল্প প্রবন্ধ সাহিত্য

স্ক্রল করে দেখা ৩ || মাসুদার রহমান

৩. বাতাসের গদ্যভাষা খোলা প্রান্তরে দাঁড়িয়ে আমি তোমার নাম ধরে চিৎকার করি।  বাতাস সাক্ষী। আকাশ সাক্ষী। আর কেউ নেই। তুমি শুনতে পাবে না। আমি জানি, তুমি শুনতে পাবে না। এই চিৎকার কোনো মানুষের কানে পৌঁছানোর জন্য নয়। আমি চারপাশ দেখে নিয়েছি আগেই—মাইল মাইল ফাঁকা।  রূপকথার তেপান্তরের মতো দিগন্তহীন মাঠ। শুধু ঘাস, আর ঘাসের উপর দিয়ে দৌড়ে-যাওয়া […]

গল্প প্রবন্ধ সাহিত্য

স্ক্রল করে দেখা ২ || মাসুদার রহমান

২. কলমের কবিতা কিবোর্ডের কবিতা মস্তিষ্কের ভেতর সবসময় একটা কবিতা লেখা হতে থাকে। আমরা টের পাই না। অফিসে বসে, রাস্তায় হাঁটতে, ভাতের প্লেটের সামনে, রাত তিনটায় ঘুম ভেঙে গেলে—শব্দরা নিঃশব্দে সার বাঁধে। কারো কাছে আসে ছবি হয়ে, কারো কাছে আসে গন্ধ হয়ে, কারো কাছে আসে একটা নামহীন কষ্ট হয়ে। কিন্তু কবিতা তো কাগজে না নামা […]

গল্প প্রবন্ধ সাহিত্য

স্ক্রল করে দেখা ১ || মাসুদার রহমান

১.  ব্রিফকেস ভর্তি জোনাকি  নিবিড় গ্রামগুলোতে এখনো সন্ধ্যা ঘনিয়ে এলে জগৎসংসারের চেহারাই বদলে যায়। দিনের যে প্রখরতা, যে কোলাহল, যে ছুটোছুটি—সব এক নিমেষে ম্লান হয়ে আসে। আলো সরে যাওয়ার সাথে সাথে চারপাশের পরিবেশ, পরিস্থিতি, এমনকি সময়ের চলনও যেন অন্য নিয়মে বাঁধা পড়ে। দূরের গ্রামখানি প্রথমে আবছা হয়। তারপর ধানমাঠের ঢেউ, বাগানের ঘন সবুজ, পাকারাস্তার সোজা […]