বিনোদন সংবাদ সমাজ

আতঙ্কের মুখে নারী: মুক্তি পেল ‘অসসি’

শেয়ার করুন:

অসসি চলচ্চিত্রটি আমাদের সমাজে নারীর নিরাপত্তাহীনতা ও ভয়ের নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে আসে। এক স্কুলশিক্ষিকাকে একদল উচ্ছৃঙ্খল যুবক গাড়িতে তুলে নিয়ে যায় এবং চলন্ত গাড়ির ভেতরেই একে একে ধর্ষণ করে—এই মর্মান্তিক ঘটনার ভিত্তিতেই নির্মিত হয়েছে ছবিটি।

চলচ্চিত্রটির পরিচালক অনুভব সিনহা। চিত্রনাট্য রচনা করেছেন অনুভব সিনহা ও গৌরব সোলাঙ্কি। বরাবরের মতোই সামাজিক প্রশ্নকে কেন্দ্র করে নির্মাণে মনোযোগী এই নির্মাতা এখানে নারীর প্রতি সহিংসতার গভীর সংকট ও সমাজের নীরবতাকে অনুসন্ধান করেছেন।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মোহাম্মদ জিশান আয়ুব, কানি কুসরুতি, কুমুদ মিশ্রা, রেবতীমনোজ পাহওয়া

‘অসসি’ কেবল একটি অপরাধকাহিনি নয়; এটি আমাদের সমাজের আতঙ্কিত নারীসত্তা এবং একই সঙ্গে নারীর প্রতি সমাজের ভীত, বিকৃত ও সহিংস মানসিকতার প্রতিচ্ছবি। ছবিটি ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সামাজিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করানো এই চলচ্চিত্র দর্শকদের মনে প্রশ্ন ছুড়ে দেয়—নারীর নিরাপত্তা কি এখনো কেবল একটি প্রতিশ্রুতি?

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *