রাজনীতির খবর সংবাদ

কানাডা পার্লামেন্টে এমপি ডলি বেগম

শেয়ার করুন:

কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন ডলি বেগম। দুনিয়ার যেখানেই বাংলাদেশিরা আছেন, সর্বত্র সকলে এই সংবাদে আনন্দিত। ডলি বেগম বাংলাদেশিদের সাম্প্রতিক গর্বের প্রতীক।

ছোট্ট এক মেয়ে থেকে শুরু করে সংগ্রাম, অধ্যবসায় আর মানবসেবার মধ্য দিয়ে ডলি বেগম আজ আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে উজ্জ্বল এক নাম।

বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা থেকে ডলি বেগমের পরিবার কানাডায় পাড়ি জমান। ক্রমে কানাডাতেই তার বিকাশের শুরু হয়। সেখানেই গড়ে ওঠে তার স্বপ্নের পথচলা। শিক্ষা, গবেষণা, সামাজিক ন্যায়বিচার ও অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করতে করতে তিনি হয়ে ওঠেন কমিউনিটির আস্থার প্রতিচ্ছবি।

নিউ ডেমোক্র্যাটিক পার্টি তথা এনডিপির প্রার্থী হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন ডলি বেগম। ২০১৮ সালে অন্টারিও প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করেন। তারপর ধারাবাহিক সাফল্য। পরবর্তীকালে লিবারাল পার্টি অফ কানাডা তথা এলপিসিতে  যোগ দিয়ে ফেডারেল পর্যায়ে ইতিহাস গড়ে স্কারবারো সাউথওয়েস্টের নতুন এমপি হিসেবে সংসদে জায়গা করে নেন।

ব্যক্তিগত জীবনের গভীর শোকও তাকে তার অভীষ্ট অর্জনের জয়যাত্রা থামাতে পারেনি। বরং দৃঢ় মনোবল নিয়ে তিনি প্রমাণ করেছেন সংগ্রামই সাফল্যের সোপান।

ডলি বেগম আজ শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি অভিবাসীদের কণ্ঠস্বর, একজন অনুপ্রেরণাদায়ী নারী নেতৃত্ব, আর বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের গর্বিত প্রতিনিধি।


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *