সংবাদ

নববর্ষের নোটবই

শেয়ার করুন:

ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের নামজাদা বইপ্রকাশনা প্রতিষ্ঠান প্রতিক্ষণ পাবলিকেশন্স প্রাইভেট লিমিটেড। অত্যন্ত উন্নত তাদের প্রোডাকশনের মান। সম্প্রতি নববঙ্গাব্দ উপলক্ষে বৈশাখী উৎসব সামনে রেখে এই প্রতিষ্ঠান তাদের খদ্দেরদের জন্যে এনেছে একটি বিশেষ প্রোডাক্ট। নোটবই। প্রকাশনীর প্রথম লিমিটেড এডিশন নোটবই।

প্রতিক্ষণ তরফ থেকে জানা গেছে, এই বিশেষ নোটবুকটি অত্যন্ত বর্ণাঢ্য। অত্যন্ত ভেবেচিন্তে তৈরি করা। যা দেখতে এবং যাতে লিখতে লেখক অলেখক সকলেই বিশেষ আনন্দ বোধ করবেন আশা করা যায়।

বিশিষ্ট শিল্পী শুভেন্দু সরকারের আঁকা ‘বাংলার ১৩ পার্বণ’ নোটবুকটির থিম। বাঙালির বারোমাসে তেরো পার্বণ। প্রবাদপ্রতিম এই ইতিবৃত্ত উপজীব্য করেই নোটবইটি ডিজাইন করা। আজকের প্রেক্ষাপটে অসহিষ্ণু এই সময়ে বাংলার সাংস্কৃতিক জীবনের বহুবর্ণ ও বহুস্বর ধরতে চাওয়া হয়েছে এখানে।
মোটমাট ১৮৬ পৃষ্ঠার নোটবই। ১৫৮ পৃষ্ঠা সাকুল্যে লেখার জোখা কাগজ। ১২০ জিএসএম ন্যাচরাল শেড ম্যাপলিথোয়। ছবি ও টেক্সট মুংকেন পিওর আইভরি ১২০ জিএসএম কাগজে চাররঙা ছাপা। আর প্রচ্ছদমলাটও ফোরকালার জেল, ২.২ মি রাইনো বোর্ডে ওয়্যারো বাঁধাই।

ভিতরকার টেক্সট লেখা হয়েছে বাংলার সঙ্গে ইংরেজিতেও, দুই ভাষায়, যাতে ক্রেতা তার নিজের জন্য ও অবাঙালি বন্ধুদের জন্যও উপহার হিশেবে খরিদ করতে পারেন।

পয়লা ছাপায় সীমিত সংখ্যায় এই নোটবুকটি বাজারে ছাড়া হচ্ছে। এর দাম ২৫০ টাকা। ভারতীয় মুদ্রায়।


রাহাত পল্লব

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *