বিনোদন

‘কাঁটাতারে বিঁধে আছে লাল গোলাপ’ : প্রবাসের মঞ্চে নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি

—রাজিয়া নাজমীর গল্পে সমাজের অদৃশ্য কাঁটাতার —রাফিয়া খান নিশির অভিনয়ে মানবিক আর্তি নিজস্ব প্রতিনিধি মঞ্চজুড়ে আলো, সামনে দর্শক। সেই আলোর ভেতর ধীরে ধীরে দৃশ্যমান হয়ে ওঠে এমন এক জীবন—যেখানে ভালোবাসা, স্বপ্ন ও বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকলেও তাকে ঘিরে থাকে সমাজের গভীর অন্যায়, বৈষম্য ও নির্মম বাস্তবতা। এই বাস্তবতাকেই শিল্পের ভাষায় মঞ্চে তুলে ধরেছে রাজিয়া নাজমী […]

বিনোদন

বিদেশ-বিভুঁইয়ে বাংলা থিয়েটার : শিল্পাঙ্গনের নবম নাট্যোৎসবের পর্দা নামল

—তিন বরেণ্য নাট্যব্যক্তিত্বকে উৎসর্গ —শেষ দিনে একাধিক নাটক বিদেশ-বিভুঁইয়ে বসে বাংলা থিয়েটার করা সহজ নয়। প্রবাসের ব্যস্ত জীবন, অর্থসংকট, নিয়মিত মহড়া, শিল্পীদের একত্র করা, মঞ্চ ও কারিগরি প্রস্তুতি—সব মিলিয়ে প্রতিটি আয়োজনের পেছনে থাকে শ্রম ও দায়বদ্ধতা। তবু থিয়েটারের প্রতি ভালোবাসা মানুষকে বারবার মঞ্চে ফিরিয়ে আনে। কোনো না কোনোভাবে আয়োজনের পথও তৈরি হয়ে যায়। এই ভালোবাসা […]

বিনোদন

নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলা নাটকের উৎসব

শিল্পাঙ্গনের নবম নাট্যোৎসব ১৯ ও ২০ সেপ্টেম্বর ফিলাডেলফিয়া প্রতিনিধি : প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানুষের বন্ধন অটুট রাখতে নাট্যচর্চা হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মাধ্যম। সেই ধারাবাহিকতায় কয়েক বছর ধরে নিরলস প্রচেষ্টা ও ভালোবাসায় নিউইয়র্কে বাংলা নাটকের চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রবাসী নাট্যদল। তাদের ধারাবাহিক আয়োজনে এবার গ্রীষ্মের শেষপ্রান্তে লং আইল্যান্ডে […]

বিনোদন

ঢাকার মঞ্চে বদরুজ্জামান আলমগীরের চার নাটক || আশরাফুল ইসলাম আরিফ

একই সময়ে ঢাকার মঞ্চে বদরুজ্জামান আলমগীর রচিত ৪টি নাটক মঞ্চস্থ হচ্ছে। নাটকগুলো বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও মূল্যবোধের গভীর ও মহাকাব্যিক অন্বেষার অনন্য স্মারক। তাদের প্রকাশভঙ্গিমা, বিন্যাস এবং নীরিক্ষাও আলাদা আলাদা। নাটক ৪টি যথাক্রমে—’নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’, ‘পুণ্যাহ’, ‘যোজনগন্ধা মায়া’ ও ‘এককোটি মনোয়ারা’। যে চারটি নাট্যদল নাটকগুলো মঞ্চে আনছে তারা স্ব […]

গল্প প্রবন্ধ সাহিত্য

১০ বছরে কুশীলব : প্রবাসে বাংলা নাটকের এক অনন্য মাইলফলক

—ফিলাডেলফিয়ায় তিন দিনের আন্তর্জাতিক বাংলা নাট্যোৎসব — কুশীলব পশ্চিমবঙ্গের নাট্যজনদের একটি নাট্য প্র‍য়াস- আজ ১০ বছরে : প্রবাসে বাংলা নাটকের এক অনন্য মাইলফলক প্রবাসে ভাষা, সংস্কৃতি ও শিকড়কে বাঁচিয়ে রাখার সংগ্রামে শিল্প-সাহিত্য বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াভিত্তিক নাট্যদল কুশীলব এক দশক ধরে বাংলা নাট্যচর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। পশ্চিমবঙ্গের নাট্যজনরা কিছু […]

গল্প প্রবন্ধ সাহিত্য

আপার ডার্বিতে প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা : নাটক, সাহিত্য ও দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধনের স্বপ্ন || আহমদ সায়েম

চলতি ২০২৬ সালের ১৭ জুন, বুধবার, বিশিষ্ট কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীর-এর আপার ডার্বির বাসায় তাঁর পারিবারিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো অত্যন্ত প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ এক ঘরোয়া সাংস্কৃতিক আড্ডা। সীমিত পরিসরের এই আয়োজনে উপস্থিত ছিলেন নাটক, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত একঝাঁক গুণীজন। আন্তরিক আলাপচারিতা, ভাবনার বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মুখর হয়ে ওঠে পুরো সন্ধ্যা। […]