রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের ধাক্কা, ইলন মাস্কের সম্পদ কমল ৬০ বিলিয়ন ডলারের বেশি
যুক্তরাষ্ট্র প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর বড় আর্থিক ধাক্কার মুখে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর সম্পদের বাজারমূল্য ৬০ বিলিয়ন ডলারেরও বেশি কমেছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। তবে ফোর্বসের পৃথক হিসাব অনুযায়ী, ৪ নভেম্বর দুপুর পর্যন্ত তাঁর সম্পদ কমেছিল প্রায় ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। […]

