সমাজ

অধ্যক্ষ হোসনে আরা আহমদ : সিলেটের নারীশিক্ষার অগ্রদূত

গত ১৬ জুলাই ছিল সিলেটের নারী শিক্ষার অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যক্ষ হোসনে আরা আহমদের অষ্টম মৃত্যুবার্ষিকী। এই দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় সেই মহীয়সী নারীকে, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন নারী শিক্ষা, ক্ষমতায়ন ও মানবিক সমাজ বিনির্মাণে। বাংলাদেশের শিক্ষাঙ্গনে অধ্যক্ষ হোসনে আরা আহমদ ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। তিনি […]

সংবাদ

মসজিদে অগ্নিসংযোগ : ইসলামবিদ্বেষী ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল অভিযোগ

ফিলাডেলফিয়া, ১৬ জুলাই : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার (টাইসন মসজিদ)-এ অগ্নিসংযোগের ঘটনায় ভিনসেন্ট ল্যাং (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল অভিযোগ দায়ের করা হয়েছে। ফেডারেল তদন্ত সংস্থা (ATF) জানায়, গত ৫ জুলাই মুখোশধারী এক ব্যক্তি দাহ্য বস্তু মসজিদের ভেতরে নিক্ষেপ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ঘটনায় কেউ আহত না হলেও মসজিদের ভবনের উল্লেখযোগ্য […]

সাহিত্য

বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ও চিত্রশিল্পী মশিউল চৌধুরী

নিউইয়র্কের জাতীয় জুরিড প্রদর্শনীতে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ও চিত্রশিল্পী ডা. মশিউল চৌধুরীর সাফল্য! চিকিৎসক, শিক্ষক ও শিল্পী—তিন পরিচয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি!  বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক, শিল্পী ও শিক্ষাবিদ ডা. মশিউল চৌধুরী নিউইয়র্কের ঐতিহ্যবাহী Blue Mountain Gallery আয়োজিত National Summer Juried Exhibition-এ নিজের একটি চিত্রকর্ম নির্বাচিত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক শিল্পাঙ্গনে নতুন স্বীকৃতি অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অসংখ্য শিল্পীর […]

সমাজ

ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে স্নাতক খন্দকার আবিদ হাছান

ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করলেন খন্দকার আবিদ হাছান। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী খন্দকার আবিদ হাছান। তিনি খন্দকার আবুল হাছান ও সৈয়দুন্নেছা খানম সিদ্দিকী (মেরী) দম্পতির সন্তান। তাঁর এই গৌরবময় অর্জন শুধু পরিবারের জন্যই নয়, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্যও অত্যন্ত আনন্দ […]

অর্থনীতির খবর

ল্যাংহর্নে রেস্তোরাঁ : বাংলাদেশের ছোঁয়া

ল্যাংহর্ন, পেনসিলভানিয়া : গত বুধবার (৮ জুলাই, ২০২৬) পেনসিলভানিয়ার ল্যাংহর্নে বাংলাদেশি মালিকানাধীন জনপ্রিয় হালাল রেস্টুরেন্ট আল-শাম (Al-Sham)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই রেস্টুরেন্টটি বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন। রেস্টুরেন্টের ঠিকানা : Al-Sham, 151 Woodbourne Rd, Langhorne, PA 19047 ‘আল-শাম’ বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলের একটি সুপরিচিত বাংলাদেশি মালিকানাধীন হালাল রেস্টুরেন্ট চেইন। […]

সংবাদ

আকস্মিক বজ্রঝড়ে বিপর্যস্ত ফিলাডেলফিয়া

উপড়ে পড়ল প্রায় শতবর্ষী গাছ, ক্ষতিগ্রস্ত অসংখ্য যানবাহন, বিদ্যুৎহীন বহু এলাকা। ফিলাডেলফিয়া, ১১ জুলাই : শনিবার বিকেল প্রায় ৩টার দিকে আকস্মিক তীব্র বজ্রঝড় ও দমকা হাওয়ার আঘাতে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় ফিলাডেলফিয়ার বিভিন্ন এলাকা। কয়েক মিনিটের এই প্রাকৃতিক তাণ্ডবে নগরীর বিভিন্ন সড়কে বিশাল গাছ উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় একাধিক ব্যক্তিগত গাড়ি, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ […]

সংবাদ

দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

ডোরড্যাশে খাবার পৌঁছে দিতে গিয়ে গুলিতে নিহত বাংলাদেশি যুবক মাহফুজুল হক। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এই মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তিটি বাংলাদেশের রাজশাহীর সন্তান এবং নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা, মো. মাহফুজুল হক, বয়স ৪৩ বছর। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা […]

খেলা

ষোলো থেকে আট : বিশ্বকাপ জমজমাট 

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর শেষ দুই ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়েছে। দুই ম্যাচেই ছিল উত্তেজনা ও নাটকীয়তা। প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি মিশর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন চাপে রাখে। ৭৫ মিনিট পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল মিশর। তবে শেষ দিকে দারুণ প্রত্যাবর্তনে আর্জেন্টিনা ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে। ম্যাচের রেফারিং নিয়েও বিতর্ক তৈরি […]

সংবাদ

ছিনতাইকারীর হামলায় আহত সাংবাদিক শেখ খোরশান

আমাদের সকলের অত্যন্ত পরিচিত ও বিশিষ্ট সাংবাদিক জনাব শেখ খোরশান বর্তমানে পেন প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৫১০০ মার্কেট স্ট্রিট এলাকায় হেঁটে যাওয়ার সময় দুইজন অল্পবয়সী ছিনতাইকারী—একজন ছেলে ও একজন মেয়ে—পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় তারা তার কাছ থেকে প্রায় ২০০ ডলার […]

সংবাদ

মসজিদে অগ্নিকাণ্ড : নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারের ক্ষয়ক্ষতি

গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেল নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারের (টাইসন মসজিদ) সম্প্রসারিত অংশ। যদিও রক্ষা পেল মূল মসজিদ; সিসিটিভিতে ধরা পড়েছে সন্দেহভাজনের গতিবিধি। আল্লাহর ঘর—যেখানে প্রতিদিন শত শত মুসল্লি সিজদায় লুটিয়ে পড়েন, যেখানে পবিত্র কুরআনের তিলাওয়াত ও আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হয়—সেই নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার (টাইসন মসজিদ)-এ গতকাল গভীর রাতে ঘটে গেল […]