১৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সবাই
নিজস্ব প্রতিবেদক, পেনসিলভানিয়া
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভানিয়া ইউএসএ ইনকের ২০২৭–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ২৬ অক্টোবর কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। ১৭টি পদের বিপরীতে ১৭টি মনোনয়নপত্র জমা পড়ায় এবং কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল চৌধুরী রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন শরাফত উল্লাহ সোহাগ।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন টিপু, সহসভাপতি মো. সাহিদ কামাল সবুজ, সহসাধারণ সম্পাদক নূর করিম রনি, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন এরশাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ নবী, সহকারী কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক জহিরুল আলম নয়ন, দপ্তর সম্পাদক মোহাম্মেদ আরিফুর রহমান তারেক, সমাজকল্যাণ সম্পাদক মাইনুর রহমান জনি এবং ক্রীড়া সম্পাদক বেলাল হোসাইন রতন।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইকবাল চৌধুরী রিপন, ইউসুফ নবী সুমন, সালেহ উদ্দিন, আরিফুল হক রনি ও নূরুল আফসার রাজিব।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্য সদস্যরা ছিলেন মোস্তফা কামাল খান, মোহাম্মদ সোলায়মান ইবনে মজিব, শাহাদাত হোসেন ও আশিকুর রহমান।

নতুন নেতৃত্ব ঘিরে প্রত্যাশা
সমঝোতার ভিত্তিতে একক প্যানেলের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে নতুন নেতৃত্বকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। প্রবাসে কোম্পানীগঞ্জের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নতুন কার্যনির্বাহী পরিষদ অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বৃহত্তর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও রয়েছে।



