স্ক্রল করে দেখা ১ || মাসুদার রহমান
১. ব্রিফকেস ভর্তি জোনাকি নিবিড় গ্রামগুলোতে এখনো সন্ধ্যা ঘনিয়ে এলে জগৎসংসারের চেহারাই বদলে যায়। দিনের যে প্রখরতা, যে কোলাহল, যে ছুটোছুটি—সব এক নিমেষে ম্লান হয়ে আসে। আলো সরে যাওয়ার সাথে সাথে চারপাশের পরিবেশ, পরিস্থিতি, এমনকি সময়ের চলনও যেন অন্য নিয়মে বাঁধা পড়ে। দূরের গ্রামখানি প্রথমে আবছা হয়। তারপর ধানমাঠের ঢেউ, বাগানের ঘন সবুজ, পাকারাস্তার সোজা […]









