প্রবন্ধ সাহিত্য

কবি আহমদ সায়েম : অস্ত্রোপচার সম্পন্ন, অবস্থা আশঙ্কামুক্ত 

ফিলাডেলফিয়াবাসী বাংলাদেশি কবি ও ফিলাডেলফিয়াপত্রিকার সম্পাদনা পর্ষদ সদস্য আহমদ সায়েম ওপেন হার্ট সার্জারির জন্য সম্প্রতি হাসপাতালে অ্যাডমিটেড হলে দেশে বিদেশে থাকা কমিউনিটির শুভানুধ্যায়ীদের মধ্যে উদবেগ তৈরি হয়। সামাজিক মাধ্যমে প্যাশেন্টের রিকভারি নিউজ শোনার জন্য স্বজনেরা সাগ্রহে অপেক্ষা করছেন। সকলের জ্ঞাতার্থে রোগীর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আহমদ সায়েমের অস্ত্রোপচার সুচারু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি […]

প্রবন্ধ সাহিত্য

মুনাজাত, বন্ধুর জন্য || সৈয়দ আফসার

আমাদের বন্ধু কবি আহমদ সায়েম হৃদযন্ত্রের দুর্জ্ঞেয় জটিলতায় আক্রান্ত হয়ে সম্প্রতি ইউএসএ-র ফিলাডেলফিয়ায় একটা হাসপাতালে অ্যাডমিশন নিয়েছেন। পনেরো অক্টোবর দুইহাজারছাব্বিশ তার ওপেন হার্ট সার্জারি। আমরা সবাই মিলে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করি। কবি আহমদ সায়েম প্রথম দশকে বাংলাদেশের কাব্যভুবনে আবির্ভূত কবিদের মধ্যে একজন, যার পরিচয় আলাদাভাবে দেবার দরকার পড়ে না। তার প্রকাশিত কবিতাবই […]

সমাজ

কবি আহমদ সায়েমের ওপেন হার্ট সার্জারি, সফলতা ও সুস্থতার জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক ফিলাডেলফিয়া পত্রিকার সার্বিক পরিবীক্ষক, লেখক, সাহিত্যিক ও কবি আহমদ সায়েমের ওপেন হার্ট সার্জারি আজ পনেরো অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অস্ত্রোপচারের সফলতা এবং দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। আহমেদ সায়েম ফিলাডেলফিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির […]

সমাজ

অশ্রুসিক্ত বিদায় এবং একটি চিরকালের কবিতা || আহমদ সায়েম

বিদায় শব্দটিই বড় কষ্টের। আর সেই বিদায় যদি হয় খুব কাছের কোনো মানুষকে—সন্তানতুল্য, কিংবা নিজের সন্তানকে—তবে সেই মুহূর্তের বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। আজ এমনই এক অশ্রুসিক্ত বিদায়ের সাক্ষী হলাম আমরা। আমাদের প্রিয় ড. মোহাম্মাদ শহিদুল্লাহ ভাই ও সাহিদা আফরোজ নিপু ভাবীর বড় ছেলে শুভানন সাহিদের জানাজা ও দাফন আজ সম্পন্ন হয়েছে। মা-বাবা, ভাই, স্ত্রী, […]

প্রবন্ধ সাহিত্য

সবুজ পাতা কিন্তু সবুজ নয় : গাছবাড়ির দেয়াল, মানুষ ও সময়ের আড্ডা || আহমদ সায়েম

আড্ডায় অনেক কথাই হয়। সব কথা সঙ্গে নিয়ে ঘরে ফেরা যায় না। কিছু কথা চেয়ার-টেবিলেই পড়ে থাকে, কিছু হারিয়ে যায় চায়ের কাপের পাশে; আবার দু-একটি কথা কানের ভেতর থেকে যায়—দিন পেরোলেও মনে পড়ে। শিল্পী মশিউল চৌধুরীর মুখে শোনা তেমনই একটি কথা— “আমরা যখন বাংলাদেশে থাকি, তখন বাচ্চাদের জন্য ইংরেজি স্কুল খুঁজি; আর দেশের বাইরে এলে […]

বিনোদন

বিদেশ-বিভুঁইয়ে বাংলা থিয়েটার : শিল্পাঙ্গনের নবম নাট্যোৎসবের পর্দা নামল

—তিন বরেণ্য নাট্যব্যক্তিত্বকে উৎসর্গ —শেষ দিনে একাধিক নাটক বিদেশ-বিভুঁইয়ে বসে বাংলা থিয়েটার করা সহজ নয়। প্রবাসের ব্যস্ত জীবন, অর্থসংকট, নিয়মিত মহড়া, শিল্পীদের একত্র করা, মঞ্চ ও কারিগরি প্রস্তুতি—সব মিলিয়ে প্রতিটি আয়োজনের পেছনে থাকে শ্রম ও দায়বদ্ধতা। তবু থিয়েটারের প্রতি ভালোবাসা মানুষকে বারবার মঞ্চে ফিরিয়ে আনে। কোনো না কোনোভাবে আয়োজনের পথও তৈরি হয়ে যায়। এই ভালোবাসা […]

সাক্ষাৎকার

আত্মজৈবনিক আলাপচারিতায় রুমা মোদক ও প্রবাসে একটি বিকেল

সৃজনশীলতার বহুমাত্রিক পরিচয়ে যাকে আমরা চিনি, তিনি রুমা মোদক। কবি, কথাশিল্পী, নাট্যকার এবং দীর্ঘদিনের থিয়েটারকর্মী হিসেবে বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে তিনি নির্মাণ করে চলেছেন নিজস্ব এক স্বতন্ত্র পথ। তাঁর লেখালেখির ভুবন যেমন মানবজীবনের নানা অনুষঙ্গকে ধারণ করে, তেমনি মঞ্চনাটকের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পৃক্ততা তাঁকে দিয়েছে জীবন ও মানুষের প্রতি এক গভীর পর্যবেক্ষণশক্তি। কিছুদিন হলো […]

কবিতা সাহিত্য

বহুদিন আগে থেমে যাওয়া আড্ডা || আহমদ সায়েম

সম্পর্কটারে দেয়ালে দেয়ালে আড়াল করে দেওয়ার কোনো মানে হয়? দুইটা সম্পর্কের মিলনেই আমাদের আসা— একজনের রক্ত, আরেকজনের অপেক্ষা একজনের শরীর, আরেকজনের স্বপ্ন মিলেমিশে আমাদের এই পৃথিবীর আলো-বাতাস… আর শেষ বিদায়ে— কয়েকজন মানুষের হাতেই তুলে দেওয়া হবে কেউ কাঁধ দেবে, কেউবা মাটি দেবে কেউ চোখ মুছতে মুছতে বলবে— মানুষটারে যেভাবে দেখা যায়, সে আসলে অন্য আলো! […]

গল্প প্রবন্ধ সাহিত্য

‘গাছবাড়ি পরানসত্র’ দ্বিতীয় আড্ডা || আহমদ সায়েম

শুধু টাকা বানানোর মেশিন হয়ে বেঁচে না থেকে, মাঝে মাঝে নিজের মুখোমুখি হওয়ারও চেষ্টা থাকে। সব সময় তা হয়ে ওঠে না; তবে কখনো কখনো আমরা পারি। সেই ‘কখনো’রই একটি দিন ছিল আজকের বিকেল। সবাই সময়টাকে ধরতে পারে না। কেউ কেউ সময়ের প্রতিটি মুহূর্ত শুধু অর্থ উপার্জনের কাজে ব্যয় করতে চায়—মনটাকে তেমন পাত্তা না দিয়েই এগিয়ে […]

বিনোদন

হ্যাটফিল্ডে একটুকরো বাংলাদেশ : বহুসংস্কৃতির বর্ণাঢ্য উৎসব ।। আহমদ সায়েম

দেশে দেশে সংগীত ও সংস্কৃতির ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের মনের উৎসব বোধ হয় সব দেশেই সমান। ভিন্ন দেশ ও ভিন্ন সংস্কৃতির মানুষ যখন একই মাঠে এসে মিলিত হয়, তখন পরিচয়ের দূরত্বটুকুও ধীরে ধীরে মুছে যায়। ঝালমুড়ি আর হাওয়াই মিঠাইয়ের স্বাদের মতোই মানুষ তখন একে অন্যের আনন্দে মিশে যায়—একসময় সবাই হয়ে ওঠে একই উৎসবের […]