সংবাদ সাহিত্য

৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার লোগো উন্মোচন ও কর্মসূচি প্রকাশ

প্রবাসী বাঙালির বৃহৎ সাংস্কৃতিক আয়োজন নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর অচিরেই শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে এবারকার আয়োজন সামনে রেখে নতুন লোগো উন্মোচন করা হয়েছে। চলতি বছর ২২ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত চারদিনব্যাপী এই মেলা আগের তুলনায় আরও বিস্তৃত পরিসরে ও বৈচিত্র্য সহকারে অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের তরফ থেকে জানা গিয়েছে। আয়োজক মুক্তধারা […]

সংবাদ

সারেগামার নববর্ষ উদযাপন

সুর, কবিতা ও আবেগে প্রাণবন্ত এক আয়োজন সারেগামার নববর্ষ উদযাপনের স্বতঃস্ফূর্ত আনুষ্ঠানিকতা। সা রে গা মা   সংগীতালয় ও শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ ২৬ এপ্রিল ২০২৬ রবিবার আপার ডার্বিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানটির নির্দেশনা ও সার্বিক পরিচালনায় ছিলেন নরায়ণ চন্দ্র বোস এবং উপস্থাপনায় সুমাইশা খানম। সাংস্কৃতিক পর্বে সংগঠনের শিল্পীবৃন্দ সমবেত […]

সংবাদ

স্বপ্ন থেকে বাস্তব : ফিলাডেলফিয়া পত্রিকার শুভযাত্রা

আমাদের মঞ্চ হয়তো খুব সাজানো-গোছানো ছিল না, আলোর বাহারেও ছিল না কোনো অতিরঞ্জন; কিন্তু প্রাণের শক্তি ছিল অফুরান। সেই শক্তিই বোধহয় আজকের এই অর্জনের মূল চালিকা। মননের গভীরতা আর উপস্থাপনার আন্তরিকতায় ভর করে, এক অনিশ্চিত পথ পেরিয়ে আমরা এসে দাঁড়ালাম এক দৃশ্যমান বাস্তবতায়—আমাদের স্বপ্নের অনলাইন পত্রিকা ‘ফিলাডেলফিয়া’-র আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো ২৫ এপ্রিল ২০২৬ তথা […]

বিনোদন সংবাদ

বৈশাখী সন্ধ্যায় নাড়ির নিবিড় স্পন্দন শোনা গেল অনুষ্ঠানটায়

একটি উপলক্ষই যেন যথেষ্ট—মুখোমুখি হওয়ার, কিছুটা সময় পাশাপাশি বসে প্রাণ খুলে আড্ডা দেওয়ার। সেই অজুহাতের সূক্ষ্ম সুতোটি হাতে তুলে নিয়েছিলেন আমাদের প্রিয় সুস্মিতাদি। সেদিন ১৮ এপ্রিল ২০২৬ শনিবার তাঁর নিজ বাসভবনে এক আন্তরিক ও ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হলো নববর্ষবরণ। কথায় সুরে বাজনায় গানে বরণ করে নেয়া হলো ১৪৩৩ বঙ্গাব্দ। সন্ধ্যাটি ধীরে ধীরে রঙিন হয়ে ওঠে […]

সংবাদ

নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ও ১জন গ্রেপ্তার

নিখোঁজ বাংলাদেশি পিএইচডিশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে এই ঘটনার গভীর অনুসন্ধানের সূত্রে ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডিশিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার দেশটির গণমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল-৮ জানায়, উদ্ধার […]

সাহিত্য

চিত্রশিল্পী শাহ আলম স্মরণে রেট্রোস্পেকটিভ প্রদর্শনী ও শ্রীহট্ট আর্টক্যাম্প ২০২৬

বাংলাদেশের সীমান্তবর্তী সিলেট ডিভিশনে চারুবাউল নামে সমধিক পরিচিত ও ২০০৬ সালে অকালে প্রয়াত চিত্রশিল্পী শাহ আলমের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শাহ আলম রেট্রোস্পেকটিভ প্রদর্শনীতে একটানা ৩ দিনব্যাপী শ্রীহট্ট আর্টক্যাম্প আয়োজন করা হয়েছে। রেট্রোস্পেক্টিভ এক্সিবিশনটি উদ্বোধন হতে যাচ্ছে  ৫ মে ২০২৬ শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস ভবন, এ/৩৫, কুমারপাড়া, […]

সমাজ

পুলিশের আদেশে শেষ মুহূর্তে বাতিল হলো বইমেলা

বইমেলার অনুমোদন দিয়েও পুনরায় তা বাতিল করে দিলো সিলেট মেট্রোপলিটান পুলিশ এসএমপি। সিলেট নগরীতে পেশাদার বইপ্রকাশকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ ও সহযোগ গড়ে তোলার লক্ষ্যে ২০২৩ সালের শেষদিকে সিলেট প্রকাশক পরিষদ আত্মপ্রকাশ করেছিল। প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলার প্রচারণা জোরেশোরে চালিয়েও অনুমোদন বাতিলের আকস্মিক সিদ্ধান্তে বড় রকমের ক্ষতির মুখে পড়ল সংগঠনটি। শিকার হতে হলো পরিষদের সদস্য […]

সাহিত্য

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ : আহ্বায়ক ড. নজরুল ইসলাম

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর বসতে চলেছে এই বছর মে মাসে। এরই মধ্যে এই মেলা বাংলা ভাষাভাষী বৃহত্তর যুক্তরাষ্ট্রে অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে কেবলই বই বিকিকিনির বাইরে এক আলাদা তাৎপর্যের সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। এবারকার, অর্থাৎ ২০২৬ সালের, মেলার আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। চলতি বছরের গোড়ায়, জানুয়ারি তিন তারিখে, মুক্তধারা […]

সমাজ

সিলেট সদর অ্যাসোসিয়েশন অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি

সিলেট সদর অ্যাসোসিয়েশন অব পেনসিলভেনিয়ার ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে কাজী জোবায়ের এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহেদ মতিন নির্বাচিত হয়েছেন। ১৫ সদস্যবিশিষ্ট এ কার্যকরী কমিটি আগামী দিনগুলোতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আস্থা রাখতে চেয়েছেন সংশ্লিষ্ট সবাই। নবগঠিত সিলেট সদর অ্যাসোসিয়েশন অব পেনসিলভেনিয়ার কার্যকরী কমিটির […]

সমাজ

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নতুন কমিটি

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, পেনসিলভেনিয়া (ইনক.)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে হোসেন আহমদ নির্বাচিত হয়েছেন। ১৭ সদস্যের এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আগামী দিনে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে বলে সংশ্লিষ্ট সকলে আশা করছেন। নবনির্বাচিত এই কমিটির প্রতি ফিলাডেলফিয়াবাসীদের পক্ষ থেকে […]