বিনোদন

নিউইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট ২০২৬

নিউইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট ২০২৬ অতি শীঘ্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আগ্রহী ফিল্মমেইকার সৃজনশীলদের কাছ থেকে প্রদর্শন ও মূল্যায়নের জন্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। New York Film Foundation-এর আয়োজনে ‘New York Global Short Film Fest 2026 (Season One)’-এর জন্য চলচ্চিত্র জমা গ্রহণ শুরু হয়েছে। এতে Diaspora USA সহ বিভিন্ন সংগঠন পার্টনার হিসেবে যুক্ত […]

সমাজ

পেনসিলভেনিয়ায় চিলড্রেন কম্পিটিশন

পেনসিলভেনিয়া সাউথে মুনার উদ্যোগে ‘চিলড্রেন কম্পিটিশন ২০২৬’ অনুষ্ঠিত হয়ে গেল। চলতি বছর ২৬ এপ্রিল ২০২৬ আপার ডার্বির মুনা সেন্টার মসজিদে এই প্রতিযোগিতা আয়োজনের সমস্ত কার্যক্রম উপভোগ করলেন সমবেত সকলেই। সংগঠনের চ্যাপ্টার সভাপতি বেলাল মিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ এনামুল আলম ও আকছার মুহাম্মদ জুনেদের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ-প্রতিযোগিতায় তিরিশেরও অধিক সংখ্যায় শিশুকিশোর অংশ নেয়। শেষে […]

সংবাদ

নয়া ট্রান্সপোর্টেশন সেন্টার : নগরপরিবহনে নতুন দিগন্ত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি নতুন ট্রান্সপোর্টেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এরই মধ্যে সেন্টারটি ১ মে থেকে পূর্ণাঙ্গভাবে পুরোদমে চালু হয়েছে। সেন্টারটি শহরের ফিলবার্ট স্ট্রিটের ১০০০ ব্লকে অবস্থিত, যেখানে আগে গ্রেহাউন্ড বাসটার্মিনাল ছিল। দীর্ঘদিন বন্ধ থাকা ওই স্থাপনাকে পুনর্গঠন করে এই নতুন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ফিলাডেলফিয়া পার্কিং অথোরিটির উদ্যোগে নির্মিত এই ট্রান্সপোর্টেশন […]

অর্থনীতির খবর

অল্পব্যায়ী আকাশভ্রমণ অবসানের আশঙ্কা

‘স্পিরিট এয়ারলাইন্স’—একটি সফল অধ্যায়ের যেন ধীরে ধীরে অবসান ঘটতে চলেছে। আমেরিকার মধ্যম আয়ের মানুষের সাধ্যের মধ্যে স্টেট টু স্টেট ভ্রমণের যে স্বপ্ন ছিল, তা যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে। যে-এয়ারলাইন্স একসময় প্রচলিত ভাড়ার তুলনায় তিন ভাগের এক ভাগ খরচে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিত, সেই সাশ্রয়ী ভ্রমণের প্রতীক আজ কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে। আকাশে ভেসে বেড়ানো […]

সমাজ

চিরনিদ্রায় শায়িত ড. শেখ সাজ্জাদ হোসেন

গত ২৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় আমাদের কমিউনিটির অতি পরিচিত ও প্রিয় মুখ ড. শেখ সাজ্জাদ হোসেন (সজল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু এক অনিবার্য সত্য। প্রত্যেক প্রাণীকেই একদিন মহান রবের ডাকে সাড়া দিতে হয়। তাঁর এই অকাল প্রস্থান আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে এবং […]

সমাজ

নিউইয়র্কে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

নিউইয়র্ক, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার নিউইয়র্কের কুইন্সে একটি রেস্টুরেন্টে মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। AITHICS নামক প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ডাক্তার, মানসিক রোগ বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ডা. গোলাম চৌধুরী, প্রধান উপদেষ্টা ডা. জাকির সাবরি, সিইও এম. জেড. কাদেরী এবং চিফ মার্কেটিং […]

সংবাদ

আমেরিকায় অ্যাসাইলাম ও ওয়ার্ক পার্মিট : সাম্প্রতিক পরিবর্তন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, মে ২০২৬ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা U.S. Citizenship and Immigration Services (USCIS) ২০২৬ সালের এপ্রিল থেকে আশ্রয়প্রার্থী (Asylum Applicants) ও ওয়ার্ক পারমিট (EAD) হোল্ডারদের জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ নীতিমালা পরিবর্তন কার্যকর করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এসব পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ; যথাযথভাবে না মানলে আবেদন বাতিল সহ গুরুতর জটিলতা সৃষ্টি হতে পারে। প্রধান পরিবর্তনসমূহ […]

সংবাদ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ দোরগোড়ায়

‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’-এর আয়োজনে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের মে মাসের ১৫ থেকে ১৭ মে পর্যন্ত টানা তিনদিন। বড়সড় কলেবরে এই বইয়ের মেলাটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে Evangel Christian Center, 39-20 27th Street, Long Island City, New York-এ। এবারের বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মার্কিন কবি ও অনুবাদক ক্যারোলিন রাইট। […]

সংবাদ

ড. সাজ্জাদ হোসেন : অকাল প্রয়াণ

২৮ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ও প্রিয়জন ডক্টর শেখ সাজ্জাদ হোসেন (সজল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু এক অনিবার্য সত্য। আল্লাহর নির্ধারিত সময়ে প্রত্যেক প্রাণীকেই তা গ্রহণ করতে হয়। এই নশ্বর দুনিয়া ক্ষণস্থায়ী, আর আখিরাতই চিরস্থায়ী জীবন। মানুষের প্রতিটি […]

বিজ্ঞান সংবাদ

স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ বৈঠক

ঢাকার বাংলা দৈনিক সমকাল  পত্রিকার কার্যালয়ে ২৬ এপ্রিল ২০২৬ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলেছেন, অপুষ্টি, সংক্রামক রোগ ও জলবায়ু পরিবর্তনের সম্মিলিত ঝুঁকি মোকাবিলায় পুষ্টিকে স্বাস্থ্য, উন্নয়ন ও জলবায়ু কৌশলের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। ‘স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ : ম্যালেরিয়া, যক্ষ্মা ও জলবায়ুজনিত রোগ প্রতিরোধে পুষ্টির ভূমিকা’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন), ম্যাক্স ফাউন্ডেশন […]