গুলবাহারের ঋতুচক্র / ০৬ (শেষ পর্ব) || মৌসুমী বিলকিস
বসন্ত জাগ্রত দ্বারে গুলবাহার গাঢ় হলুদ বাড়িটার কালচে লাল রঙের প্রবেশ দরজার সামনে মিষ্টি একটা গন্ধ পেল। বড় চেনা লাগল গন্ধটা। আরো একবার নাক টানতেই মনে পড়ে গেল। এ তো সেই ছেলেটির গন্ধ, শীতকালের ফুটপাথে যাকে দেখেছিল ডেনিম আর সাদা শার্টে, যার গন্ধ ভালো লেগেছিল তার। চোখ বন্ধ করে আবার সে নাক টানল। চোখ খুলতেই […]









