বিনোদন

ঢাকার মঞ্চে বদরুজ্জামান আলমগীরের চার নাটক || আশরাফুল ইসলাম আরিফ

একই সময়ে ঢাকার মঞ্চে বদরুজ্জামান আলমগীর রচিত ৪টি নাটক মঞ্চস্থ হচ্ছে। নাটকগুলো বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও মূল্যবোধের গভীর ও মহাকাব্যিক অন্বেষার অনন্য স্মারক। তাদের প্রকাশভঙ্গিমা, বিন্যাস এবং নীরিক্ষাও আলাদা আলাদা। নাটক ৪টি যথাক্রমে—’নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’, ‘পুণ্যাহ’, ‘যোজনগন্ধা মায়া’ ও ‘এককোটি মনোয়ারা’। যে চারটি নাট্যদল নাটকগুলো মঞ্চে আনছে তারা স্ব […]

কবিতা সাহিত্য

পাহাড়ের পায়ের কাছে || বদরুজ্জামান আলমগীর

একগুচ্ছ কবিতা : পাহাড়ের পায়ের কাছে || বদরুজ্জামান আলমগীর হাতের পাঁচ আঙুল; পাহাড়তত্ত্ব; পোকোনো স্টেইট পার্কে সাবধানবাণী; That organ; পাহাড়ের দিলের ভিতর; জলপ্রপাতের দিব্যি  হাতের পাঁচ আঙুল পাহাড়ের কাছে নতজানু হয়েছি আজ দেখি অতলান্তে জমা আছে সামান্য খুদকুঁড়ো সত্যিই তো, অট্টালিকার শীর্ষ জটাচুলে চূড়া করে বাঁধা কালের ফাটল আর দ্বিগুণ সমিধ আরও দূরে সমাহিত কত […]

কবিতা সাহিত্য

আমরা যে পাহাড় বেয়ে উঠি ।। এমেন্ডা গোরম্যান ।। ভাষান্তর : বদরুজ্জামান আলমগীর

সব স্বাধীনতার মতোই ৪ঠা জুলাই জনমুক্তির এক ধারাবাহিক রোখ ও সংগ্রাম। এখানে এই আমেরিকায় হয়তো পিছিয়ে পড়ে, কিন্তু আবার ঘনীভূত হয়ে দাঁড়াবার সিদ্ধি দেখায় — আমরাও আছি এই সামগ্রিক অভিযাত্রায়। আজ এই বিশেষ দিনের মর্ম স্পর্শ করে লেখা এমেন্ডা গোরম্যানের ‘আমরা যে পাহাড় বেয়ে উঠি’ বাংলায় হাজির করলেন কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীর। এক্সক্লুসিভলি ফিলাডেলফিয়াপত্রিকায়।  […]

কবিতা সাহিত্য

একগুচ্ছ কবিতা || বদরুজ্জামান আলমগীর

|| ফিলাডেলফিয়ার বেহুলা || মহাসড়ক আই ৯৫ বা দীঘল ২৭৬ আজ সহসা নদী হয়ে যায় ফের বহুদিন পর নির্লিপ্ত মহাসড়ক গাঙুর নদী হয়ে যায়। নিউ ইয়র্ক শহর কেমন করে যেন আজ ইন্দ্রের সভা হয়ে ওঠে। ভেরাজোনা ব্রিজ চিরচেনা ব্রিজ আর থাকে না—বাসকপাতায় মোড়ানো তোরণের আহবান হয়ে পড়ে। সাদা বেহুলা শ্যামলা লখিন্দর কোলে পাড়ি দেয় অজানা […]

গল্প প্রবন্ধ সাহিত্য

সংবিধানের নাম কাজী নজরুল ইসলাম || বদরুজ্জামান আলমগীর

মাথার উপর কুপিবাতি আসলে সত্যি কী-না জানি না; আদৌ সম্ভব কী-না তা কোনোদিন যাচাই করে দেখিনি। ঝড় এলে, বিশেষ করে তিনসন্ধ্যায় ঝড় হলে বেশি বিধ্বংসী লাগে : ইস্রাফিলের শিঙ্গার মহাহুঙ্কারে দুনিয়া লণ্ডভণ্ড হবে সন্ধ্যায়। আগাম মৃত্যুর ভয়ে হয়তো উত্তরপুরুষের জন্য আমাদের গা ছমছম করে। সন্ধ্যায় গোয়াল ঘরে বাতি দিতে হয়, পড়ার ঘরে পিদিম জ্বালানোর রীতি; […]

কবিতা সাহিত্য

আমেরিকায় জাতীয় কবিতা মাস উদযাপনের সংকলনে । বদরুজ্জামান আলমগীর

আমেরিকায় জাতীয় কবিতা মাস উদযাপনের অংশ হিসেবে বেরোনো মর্যাদাপূর্ণ সংকলনে আবারও স্থান পেলেন বদরুজ্জামান আলমগীর। যুক্তরাষ্ট্রে প্রতি বছর এপ্রিল মাসটা ন্যাশনাল পোয়েট্রি মান্থ বা জাতীয় কবিতা মাস হিসেবে গভীর উৎসাহ উদ্দীপনা ও মর্যাদার সঙ্গে উদযাপিত হয়। এ উপলক্ষে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রকাশিত হয় নির্বাচিত কবিদের কবিতা সংকলন, যা আমেরিকার বহুমাত্রিক সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করে তোলে। এই […]

গল্প প্রবন্ধ সাহিত্য

রবীন্দ্রনাথ কিহোতি ।। বদরুজ্জামান আলমগীর

একালের এক কিঞ্চিৎ লেখক হিসাবে রবীন্দ্রনাথের বাড়ি যাই আমি; উঠোনে, তার চত্বরে, চৌহদ্দিতে বসি—দুহাত ভরে ফুল আর দ্বিধা তুলে নিই; এবং এই প্রথম বুঝি—বেদনা ও শঙ্কা প্রাণজুড়ে নৃত্য করে ওঠে। কৃষক খোঁজে সজল ধৈর্যবান শস্যের বীজ—আমরা যারা লিখতে, বা ভুলে যেতে এসেছি—তারা যাই রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আখড়ার মাটি পিঁড়ির আসনে, দুহাতে আঁজলা ভরে তুলে নিই হাহাকারের […]